২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ হয়েছেন আরো ১৪ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।

জাভার পূর্বাঞ্চলে পার্বত্য জমব্যাঙ্গ জেলায় স্থানীয় সময় রাত ১.৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা পুত্র অঙ্গেরা জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঢলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, “সকালে ধসে যাওয়ার মাটির নিচ থেকে আমরা পাঁচটি দেহ উদ্ধার করেছি। আরো ১৪ জনের সন্ধান করে যাচ্ছি আমরা। ৬০ জন মানুষ এই ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন।”

ভূমিধসে পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দূর্যোগ সংস্থার সদস্য, সেনা এবং স্থানীয়রা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাগুলোতে ইন্দোনেশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যদিয়ে দেশটিতে কয়েকমাসব্যাপী বর্ষা ঋতুর শুরু হল।