২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি সেনা সদর দপ্তরের কাছে বোমায় নিহত ১০

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথ দূরত্বের এক বাজারে এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 11:08 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার ভোরে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।আক্রান্ত বাজারটি রাওয়ালপিন্ডির অন্যতম সুরক্ষিত এলাকায় অবস্থিত বলে জানিয়েছেন নগর পুলিশ প্রধান আখতার হায়াৎ লালিকা।বোমা বিস্ফোরণের পরপরই আক্রান্ত স্থানটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা।রোববার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের এক বোমা হামলায় ২০ পাকিস্তানি সেনা নিহত হওয়ার একদিন পরই রাওয়ালপিন্ডিতে এই হামলার ঘটনা ঘটলো।এ হামলার দায়িত্বও স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।ঘটনাস্থল থেকে রয়টার্সের ফটো সাংবাদিক জানিয়েছেন, নিহতদের মধ্যে নীল ইউনিফর্ম পড়া কলেজের দুজন ছাত্রও রয়েছেন। ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি বাইসাইকেল ও জমাট বাঁধা রক্তের মধ্যে তাদের লাশ পড়েছিল।বিস্ফোরণের ধাক্কায় কয়েকশত মিটার দূরের ঘরবাড়ির জানালাও ভেঙে পড়েছে বলে জানিয়েছেন তিনি।হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের মুখপাত্র শাহিদুল্লাহ শহিদ বলেছেন, “যেহেতু সরকার আমাদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা অথবা শান্তি আলোচনা শুরু করেনি, তাই আমরা সরকার ও তার সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালিয়ে যাব।”এর আগে রোববার উত্তর ওয়াজিরিস্তানের বান্নুতে পাকিস্তান সেনাবাহিনীর এক গাড়ি বহরে বোমা হামলা চালিয়ে ২০ সেনা সদস্যকে হত্যা করে তালেবান।ওই হামলার জেরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।২০১৩’র মে’তে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠণ করার পর থেকে বিদ্রোহ নিরসনে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছিল নওয়াজ সরকার, কিন্তু এ সময়ই হামলার সংখ্যা বৃদ্ধি করে সরকারকে থমকে দেয় তালেবান।