ইউক্রেনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ-সমাবেশ
ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের রাজধানী কিয়েভে বড় ধরনের সমাবেশে জড়ো হয়েছে। চরম ঠান্ডার মধ্যেই শহরের ইন্ডিপেনডেন্স স্কয়ারে সমবেত হয় তারা।
গত বৃহস্পতিবারই বিক্ষোভ-সমাবেশের নিষিদ্ধ করে এক আইন সই করেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ। আইন অমান্যকারীদের বিপুল অঙ্কের জরিমানা এবং জেল হতে পারে। ইউক্রেনের বিক্ষোভকারীরা আইনটির নিন্দা করেছে।যুক্তরাষ্ট্র এবং ইইউ’ও এ আইনের সমালোচনা করেছে।
নতুন এ আইন অমান্য করে বিরোধীরা কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ারে জড়ো হয়েছে।
নভেম্বরে রাশিয়ার চাপের মুখে ইইউর সঙ্গে একটি রাজনৈতিক ও বাণিজ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি সই করা থেকে বিরত থাকেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এর প্রতিবাদে তখন থেকেই ইইউ-পন্থি হাজারো মানুষ কিয়েভের রাস্তায় বিক্ষোভ শুরু করে।
