২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বিরোধীদলীয় নেতার বাড়িতে বিস্ফোরণ

গভীর রাতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে থাইল্যান্ডের বিরোধী দলের জ্যেষ্ঠ এক নেতার বাড়ি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার পুলিশ জানায়, ডেমক্রেট পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভার বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে বিস্ফোরণে কেউ আহত হয়নি।কাছের থং লর পুলিশ স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। বিস্ফোরণে বাড়ির ছাদের কিছু অংশ ধসে গেছে। তবে ওটা বোমা ছিল না। খুব সম্ভবত ওটা বড় ধরনের আতশবাজি ছিলো।“সম্প্রতি থাইল্যান্ড সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা রাজধানী ব্যাংকককে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে এবং আপাতত দৃষ্টিতে এই রাজনৈতিক সংকটের সমাধান দেখতে পাওয়া যাচ্ছে না।অভিসিত ও অন্যান্য ডেমক্রেট নেতারা ইংলাকের বিরুদ্ধে এই আন্দোলনে যোগ দিয়েছেন। সেই সঙ্গে ইংলাকের ঘোষণা দেয়া ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।এদিকে মঙ্গলবার কিছু কট্টরপন্থী আন্দোলনকারী হুমকি দিয়ে বলেছিলেন, বুধবারের মধ্যে যদি প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পদত্যাগ না করেন তবে তারা স্টক এক্সচেঞ্জ ভবন ও একটি এয়ার ট্রাফিক যোগাযোগের সুবিধা অবরুদ্ধ করবে।যদিও বুধবার সকাল পর্যন্ত তাদের মধ্যে এই হুমকি কার্যকর করার কোনো লক্ষণ দেয়া যায়নি।এর আগে ইংলাক অন্দোলনকারীদের নেতা ও বিরোধীদলের নেতাদের বুধবার এক বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন।এই বৈঠকে তিনি নির্বাচন কমিশনের নির্বাচন পিছিয়ে দেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। যদিও মনে হচ্ছে তার মিত্ররাই শুধুমাত্র তার এই আহ্বানে সাড়া দেবে।