জাপানে মিতসুবিশির কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
জাপানের কেন্দ্রীয় অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানায় বিবিসি।
কারখানাটি গাড়ি, ইলেকট্রনিকস ও নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি মেটেরিয়ালস পরিচালিত বলে জানা গেছে।f
রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীরা একটি সিলিকন পণ্য তৈরির জন্য তাপ বিনিময় ক্ষেত্রে কাজ করছিলেন। এমন সময় এই বিস্ফোরণ ঘটে বলে প্ল্যান্টের মুখপাত্র জানিয়েছেন।
বিস্ফোরণে অন্ততপক্ষে ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
টোকিও থেকে ২২০ মাইল পশ্চিমে ইয়োকাইচাই শহরে কারখানাটির অবস্থান।
