২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ৩৫০ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

তুরস্কে ৩৫০ জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে সম্পৃক্তির কারণে সরকার তাদের চাকরিচ্যুত করে বলে বিবিসি জানিয়েছে।তুর্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ ধরনের সিদ্ধান্ত নিলেন এরদোগান।দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করার পর পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে সাজানো মামলা করার অভিযোগ তুলেছেন তিনি।তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সরকার রাজনৈতিকভাবে ইসলামপন্থী। ক্ষমতায় এসে তুর্কি সেনাবাহিনীর ক্ষমতা হ্রাসের উদ্যোগ নিয়েছিল তারা। মোস্তফা কামাল আতার্তুক প্রতিষ্ঠিত আধুনিক ধর্মনিরপেক্ষ তুর্কি সংবিধানের রক্ষক হিসেবে নিজেদের বিবেচনা করে দেশটির সেনাবাহিনী।এক সময় সেনাবাহিনীর বিরোধীতা করলেও এখন বিচার বিভাগ ও পুলিশের সঙ্গে বিরোধে জড়িয়ে সেনাবাহিনীর পক্ষ নিয়েছে এরদোগান সরকার।