২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা অব্যাহত রাখার অংশ হিসেবে আরো ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 12:19 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ইসরায়েলের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ফিলিস্তিনি বন্দিদল এটি।সোমবার রাতে এরা মুক্তি পান বলে জানিয়েছে বিবিসি।শনিবার এসব বন্দির মুক্তির বিষয়টি অনুমোদিত হলেও এদের মুক্তির বিষয়ে আপত্তি নিষ্পত্তির জন্য আরো দুদিন সময় নেয়া হয়।মুক্তিপ্রাপ্ত বন্দিরা ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় পৌঁছলে উল্লসিত জনতা গগণবিদারী চিৎকারে তাদের স্বাগত জানায়।১৯৯৩ সালের ওসলো চুক্তি আগে এসব বন্দিরা হত্যা অথবা হত্যা চেষ্টার দায়ে আটক হয়ে ১৯ থেকে ২৮ বছর ধরে কারাবন্দি ছিল।চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে যে ১০৪ বন্দিকে ইসরায়েলের মুক্তি দেয়ার কথা এরা সেই দলের তৃতীয় মুক্তিপ্রাপ্ত অংশ। চতুর্থ অংশে আরো ২৬ জন বন্দিকে মুক্তি দিলেই ইসরারায়েল প্রতিশ্রুত ১০৪ জনের মুক্তি সম্পন্ন হবে।গভীর রাতেই ইসরায়েলি সীমান্তের তল্লাশি চৌকি পার হয়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে আটজন ফিলিস্তিনের গাজা ও পূর্ব জেরুজালেমের দিকে ও অপর ১৮ জন পশ্চিম তীরের রামাল্লার দিকে রওয়ানা হয়ে যান।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় আসা বন্দিদের স্বাগত জানান।