২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ভলগোগ্রাদে আবার বোমা, নিহত ১৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরের একটি ট্রলিবাসে (বৈদ্যুতিক বাস) বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 01:15 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার এই ঘটনা ঘটে। এর আগে একই শহরের একটি ট্রেন স্টেশনে রোববার আত্মঘাতী বোমা হামলায় ১৬ জনের মৃত্যু হয়। আর সেই ঘটনার ঠিক পরদিন নতুন করে এ হামলা হল।

রাশিয়ায় শীতকালীন সোচি অলিম্পিকের প্রস্তুতির এ সময়ে চারদিনের মধ্যে এটি তৃতীয় বোমা হামলার ঘটনা।

১০ লাখ মানুষ অধুষ্যিত ভলগোগ্রাদের দূরত্ব সোচি থেকে প্রায় ৪৩০ মাইল উত্তরপূর্বে। সোচিতে ৭ ফ্রেবুয়ারিতে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ সালাগাই রোসিয়া-২৪ টিভিকে জানান, হামলায় ১৪ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

রোববারের আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৬ জন নিহত ও ৫০ জন আহত হন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবারের বোমা বিস্ফোরণের ধ্বংসক্ষমতা এত বেশি ছিল যে, ট্রলিবাসটি ছিন্নভিন্ন হয়ে যায়। রাশিয়ার বিভিন্ন শহরে অভ্যন্তরীণ চলাচলের জন্য ট্রলিবাস বহুল প্রচলিত একটি পাবলিক ট্রান্সপোর্ট।

সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, এই বিস্ফোরণটি সম্ভবত হামলা ছিল।

তিনি আলো বলেন, “এটি অপর একটি সন্ত্রাসী হামলা। আর এবার সেটি চালানো হল ট্রলিবাসে।”

অপর একসূত্র জানিয়েছে, এটিও সম্ভবত একটি আত্মঘাতী হামলা।

এর আগে ২১ অক্টোবরে ভলগোগ্রাদে আরেকটি নারী আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত হয়। এরপর গত শুক্রবার সোচি থেকে ২৭০ কিলোমিটার পূর্বে পায়াতিগ্রস্ক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয় তিনজন।

তারওআগে ২০১১ সালে ইসলামপন্থি বিদ্রোহীরা মস্কো বিমানবন্দরে হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করে।

রাশিয়ায় ট্রেন স্টেশনে আত্মঘাতী বোমায় নিহত ১৪