ছেলেদের দুর্নীতির কারণে তুরস্কে দুই মন্ত্রীর পদত্যাগ
ছেলেদের দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন তুরস্কের অর্থমন্ত্রী জাফর ক্যাগলায়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী মুয়ামের গুলের।
একটি দুর্নীতি তদন্তে ওই দুই মন্ত্রীর ছেলেরা অভিযুক্ত হয়েছেন। এই ঘটনা দেশটির সরকারের ওপর প্রচন্ড আঘাত বলে জানিয়েছে বিবিসি।
ওই দুর্নীতি তদন্তে মোট ২৪ জন অভিযুক্ত হয়েছেন। যাদের মধ্যে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক হাল্ক ব্যাংক-এর প্রধানও রয়েছেন।
এক বিবৃতিতে ওই তদন্ত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্যাগলায়ান একে ‘অসম্মানজনক অভিযান’ বলে অভিহিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, তিনি সরে দাড়াচ্ছেন কারণ “হয়তো সবার দৃষ্টি এই অসম্মানজনক অভিযানের ওপর থাকবে যেটা আমাদের সরকারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।“
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান হুমকি দিয়ে বলেছেন, তার প্রশাসনের ক্ষতিসাধন করতে যদি বিরোধীদের কেউ এই তদন্ত ব্যবহার করে তবে তিনি তার ‘হাত ভেঙ্গে দেবেন’।
মন্ত্রী পুত্রদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ তারা শহরের উন্নয়ন প্রকল্প এবং নির্মাণকাজ অনুমোদনের বরাদ্দ দেয়ার সময় ঘুষ আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন।
যদিও ক্যাগলায়ানের ছেলে কান এবং গুলের এর ছেলে বরিস উভয়ই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশাসনের এই ভঙ্গুর অবস্থার মধ্যে বেশ কয়েকজন পুলিশ কমিশনারকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, যাদের মধ্যে রাজধানী ইস্তাম্বুলের পুলিশ প্রধানও রয়েছেন।
