আফগানিস্তান ছেড়েছে অস্ট্রেলিয়ার সেনারা
আফগানিস্তানে প্রধান সামরিক ঘাঁটি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে উরুজগান প্রদেশ থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে যুদ্ধাভিযানে থাকা সর্বশেষ সেনাদল।কর্মকর্তারা একথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সেনাবাহিনী ২০০৫ সাল থেকেই উরুজগানের তারিন কোট ঘাঁটিতে অবস্থান করছিল।
সোমবার কর্মকর্তারা এ ঘাঁটি থেকে সেনাদের শেষ দলটির বাড়ির পথে রওনা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
২০০১ সাল থেকে আফগানিস্তানে যুদ্ধে নিয়োজিত থাকা এ সেনাদের ত্যাগ-তিতিক্ষার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জনিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
অস্ট্রেলিয়ার সেনারা চলে যাওয়ার এক বছর আগেই উরুজগানের নিরাপত্তাভার নিয়ে নিয়েছে আফগানরা।
২০১৪ সালে কেবলমাত্র আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং উপদেশ দেয়ার জন্য আফগানিস্তানে থাকবে মাত্র ৪শ’ অস্ট্রেলীয় সেনা।
