সিরিয়ার ইসলামপন্থীদলগুলোকে বুঝতে চায় যুক্তরাষ্ট্র
সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী জঙ্গি দল ঠিক কি উদ্দেশ্যে যুদ্ধ করছে এবং আল কায়েদার সঙ্গে তাদের সম্ভাব্য সম্পর্ক কি সেটা আরো ভালোভাবে বুঝতে তাদের সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন সেনা কর্মকর্তা এ তথ্য জানান।
যদিও যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এর প্রধান জেনারেল মার্টিন ডেম্পসি নিশ্চিতভাবে এটা জানাতে পারেননি যে, যুক্তরাষ্ট্র ইসলামপন্থী বিদ্রোহী দলগুলোর সঙ্গে মুখোমুখি আলোচনা করবে কি না।
তবে তিনি বলেছেন, ওয়াশিংটন এখনো বিভিন্ন সুন্নি মুসলিম বিদ্রোহী দলগুলোর উদ্দেশ্য আরো ভালোভাবে বুঝতে চাইছে। যেগুলোর কয়েকটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
“আমার মনে হয় এটা জানা গুরুত্বপূর্ণ যে এই দলগুলোর শান্ত ও অন্তর্ভুক্ত হওয়ার কোনা অভিপ্রায় আছে কিনা। নাকি তারা শুরুর মতো চরমপন্থীই থাকবে।“
“তাই আমার মনে হয় ওটা খুঁজে বের করা আমাদের প্রচেষ্টাকে মূল্যবান করবে, যেটা আমরা করছি।“
এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে মঙ্গলবার প্রকাশ পায়, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এমন ইসলামপন্থী বিদ্রোহী দলের সঙ্গে সরাসরি আলোচনা করেছে।
