২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে এক্সপ্রেস নিউজের কার্যালয়ে হামলা

পাকিস্তানের করাচিতে মিডিয়া গ্রুপ এক্সপ্রেস নিউজের কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 11:14 AM

Updated : 25 Apr 2022, 07:37 PM

গ্রুপটির পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয় বলে বিবিসি জানিয়েছে।

এক্সপ্রেস নিউজ জানিয়েছে, গোলাগুলি এবং অন্ততপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। কিন্তু কার্যালয়ের রক্ষীরা ‘অজ্ঞাত ব্যক্তিদের’ ভবনটিতে ঢোকার মুখে প্রতিরোধ করেছে।

সাংবাদিক জাহানজাইব হক তার ট্যুইটারবার্তায় জানিয়েছেন, তিনি তার জানালার বাইরে দুই দফা সাদা রঙের ঝলকানি দেখতে পেয়েছেন এবং আগুন আগুন বলে চিৎকার শুনেছেন।

চলতি বছরের অগাস্টে এই প্রতিষ্ঠানের কার্যালয়ের বাইরে অস্ত্রধারীদের হামলায় দুইজন আহত হন।

করাচির বিবিসি প্রতিনিধি সজিব জিলানি জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শুনে ওগুলোকে হ্যান্ড গ্রেনেড বলে মনে হয়েছে।