২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে বিক্ষোভ জোরদার হচ্ছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি সহযোগিতা চুক্তি সই করতে সরকারের অস্বীকৃতির প্রতিবাদের বিক্ষোভ জোরদার হচ্ছে ইউক্রেনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 09:01 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

বিক্ষোভকারীরা রোববার রাজধানী কিয়েভের সিটি কাউন্সিল ভবনে চড়াও হয়। তারা ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর ‘ইন্ডিপেনডেন্স স্কয়ার’ এ বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ চেয়ে নতুন নির্বাচন দাবি করেছে।

প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বলছেন, রাশিয়ার চাপের কারণে সরকার ইইউ’র সঙ্গে চুক্তি সই করতে পারছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ এর সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সই করার প্রস্তুতি বন্ধ করার পর এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয় ইউক্রেনে।

ইইউ এর সঙ্গে ইউক্রেনের ওই চুক্তি হলে পন্য পরিবহনের জন্য সীমান্ত উন্মুক্ত হওয়াসহ ভ্রমণের ওপর কড়াকড়িও শিথিল হওয়ার পট প্রস্তুত হতে পারে।

কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছেড়ে দিয়ে ইউক্রেন ইইউ’র সঙ্গে যোগ দিতে অপারগ বলে জানিয়ে দিয়েছেন ইয়ানুকোভিচ।