২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ২১ নারী বিক্ষোভকারীর জেল

মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ২১ জন নারীকে ১১ বছরের জেল দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

এদের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের কম।অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে কিশোর কারাগারে আটক রাখা হবে।
আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ করাসহ অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো এবং সন্ত্রসী দলে জড়িত থাকার মতো নানা অপরাধে তাদেরকে এ সাজা দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

এই নারীরা বৃহস্পতিবার সকালের দিকে মুরসির সমর্থনে বিক্ষোভ করে।

‘সেভেন এএম মুভমেন্ট’ নামক দলটি এই প্রথম বিক্ষোভে নামে এবং বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে সাজাপ্রাপ্তদের স্বজনরা।

মিশরে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার বিক্ষোভবিরোধী নতুন আইন প্রণয়নের পর এতজন নারীকে জেল দেয়া হল। নতুন এ আইন অনুযায়ী মিশরে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ।