২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পরমাণু প্রকল্পের কাছে বোমায় নিহত ৬

ভারতে তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2013, 08:58 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

পরমাণু-প্রকল্প বিরোধী আন্দোলনকর্মীরা এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

অক্টোবরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে এই বিদুৎকেন্দ্রের কাজ শুরু হয়।

মঙ্গলবার এ প্রকল্প থেকে মাত্র একমাইল দূরে একটি বাড়িতে দুর্ঘটনাবশত দুটো বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৬ জন নিহত এবং তিনজন আহত হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান বিজয়েন্দ্র বিদারি।

বাড়িটিতে বোমা বানানো হচ্ছিল বলে দাবি করেন তিনি। আহত তিনজনের বিরুদ্ধে তদন্ত চালানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। বোমা প্রস্তুতকারীরা প্রকল্প-বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গত দু’বছর ধরে গ্রামটিতে পরমাণু প্রকল্প-বিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলছে।

কুদানকুলাম পরমাণু বিদ্যুতকেন্দ্রটি ভারত সরকারের অন্যতম শীর্ষস্থানীয় পারমাণবিক প্রকল্প।

২০৩২ সাল নাগাদ ভারত সরকার ৬৩,০০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা করেছে তার আওতায়ই এ স্থাপনা গড়ে উঠেছে।

কিন্তু কুদানকুলাম পরমাণু প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অধিবাসীরা ক্ষতির মুখে পড়বে বলে এর বিরোধিতা করছে অনেকে।

বিশেষ করে জাপানে ভয়াবহ সুনামিতে ফুকুশিমা পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনা স্মরণ করে ভারতীয় ওই গ্রামের বাসিন্দাদের সে আশঙ্কা আরো বেড়েছে।