২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তেল পাইপলাইন বিস্ফোরণে নিহত ৩৫

চীনের পূর্বাঞ্চলীয় কিংডাও শহরে সিনোপেক করপোরেশনের মাটির নিচের তেল পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার এ বিস্ফোরণের পরপরই ছড়িয়ে পড়ে আগুন। বন্ধ হয়ে যায় শহরের বন্দর। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

মাটির নিচে বিশাল এ বিস্ফোরণে বড় গর্তের সৃষ্টি হয়ে তাতে দেবে গেছে একটি এপার্টমেন্ট ব্লক। গর্তে আটকা পড়েছে একটি ট্রাকও। টেলিভিশন চিত্রে এ দৃশ্য দেখা গেছে।

পাইপলাইনের ফাটল থেকে চুইয়ে পড়া তেল বিদ্যুৎ সঞ্চালন লাইনে চলে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে চুইয়ে পড়া তেল সাগরের পানিতে ৩ হাজার স্কয়ার মিটার জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানোনো হয়েছে।