সোমালিয়ায় পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, নিহত ২৮
সোমালিয়ায় রাজধানীর উত্তরে একটি পুলিশ কম্পাউন্ডে জঙ্গিদের গাড়িবোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।
সেপ্টেম্বরে কেনিয়ার শপিং মলে সন্ত্রাসী হামলা চালানো আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল আল শাবাব মঙ্গলবার সকালে পুলিশ স্টেশনে এ হামলার দায় স্বীকার করেছে।
ইথিওপিয়া সীমান্তের কাছে বালাদিওয়েনে পুলিশ স্টেশনে গুলির শব্দ শোনা গেছে।অাফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীরা এবং সোমালি সেনারা কম্পাউন্ডটি ঘিরে ফেলে গুলি ছোড়ে। এরপরই স্টেশনের ভেতরের দিকে গুলি বন্ধ হয়।
সোমালি সরকারের মুখপাত্র আব্দিরহমান ওসমান জানান, হামলায় ৭ জন বেসামরিক নাগরিক, ১০ জন জঙ্গি এবং ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
ঘটনাস্থলে কয়েকজন মানুষ নিহতের এ সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে।
