বেলুচিস্তানে গ্রেনেড হামলায় আহত ৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোদর জেলার জান্নাত বাজারে গ্রেনেড হামলায় অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও একশিশুও রয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দ্য ডন জানিয়েছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আরো বৃহৎ পরিসরে স্বায়ত্বশাসন পাওয়ার লক্ষ্যে বেলুচিস্তানে দীর্ঘ সময় ধরেই তুলনামূলক কম সংহিতাপ্রবণ অঞ্চল হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।
অঞ্চলটি তাদের প্রাকৃতির সম্পদের বড় অংশিদারিত্ব পেতে চায়।
