২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২০

মিশরের রাজধানী কায়রোর কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি মিনিবাস ও একটি পিক-আপ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার ভোররাতের দিকে কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে গিজার জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মিশরের রাষ্ট্রিয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে।

ট্রেনটি আসওয়ান শহর থেকে বানি সওয়াইফ পার হয়ে গিজার কাছে একটি ক্রসিংয়ে ওই মিনিবাস ও পিক-আপটিকে ধাক্কা দেয়।

মিশর রেলওয়ে কর্তৃপক্ষের প্রধান হুসেন জাকারিয়া জানিয়েছেন, ক্রসিংকে ট্রেনের ধাক্কা মিনিবাস ও পিক-আপটিকে চূর্ণ হতে দেখে ট্রেন চালক হতবাক হয়ে যান, কারণ ক্রসিংয়ের গেট আটকানো হয়েছে বলেই চালককে সিগন্যাল দেয়া হয়েছিল।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির তদন্ত করছেন তারা, তদন্ত শেষ হলে এ বিষয়ে আর একটি বিবৃতি দেয়া হবে।

মিশরের সড়ক ও রেলওয়ে ব্যবস্থাপনার দুর্বলতার জন্য দেশটিতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।