২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি পুলিশের সঙ্গে বিদেশী শ্রমিকদের সংঘর্ষ, নিহত ২

সৌদি আরবে পুলিশের সঙ্গে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহ ধরে ভিসা সংক্রান্ত ধরপাকড়ে একজন নিহত ও কয়েক হাজার অভিবাসীকে আটকের পর এ সংঘর্ষ শুরু হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের শ্রমিক অধ্যুষিত এলাকা মানফুহাহে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাজার হাজার অভিবাসী শ্রমিক দক্ষিণ রিয়াদের ওই এলাকায় রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিলে পুলিশ হস্তক্ষেপ করে। অভিবাসীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে লাঠি পেটা করলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে অভিবাসীরা।
পাথর ছোঁড়ার জবাবে ফাঁকা গুলি ছুঁরে পুলিশ।

শনিবার রাতে এক বিবৃতিতে পুলিশ দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও অপর জনের পরিচয় সনাক্ত করা যায়নি।

সংষর্ঘের সঙ্গে জড়িত ৫শ’ ৬১ জনকে মানফুহাহ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সংঘর্ষে ৬৮ জন আহত হয়েছে।

সংঘর্ষে জড়িয়ে পড়া অভিবাসীদের অধিকাংশ আফ্রিকীয় বলে ধারণা করা হচ্ছে।