২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরাফাতের বিষপ্রয়োগের তত্ত্বকে সমর্থন করে তথ্য’

২০১২ সালের নভেম্বরে আন্তর্জাতিক তদন্তদলের দুজন ফরেনসিক বিশেষজ্ঞ ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর রামাল্লায় ফিলিস্তিনিদের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ পরীক্ষা করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

পরীক্ষায় তারা পোলোনিয়াম বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছেন এবং এ বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সুইস বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার তারা এ কথা জানিয়েছেন।

রামাল্লায় আরাফাতের কবর থেকে তার দেহাবশেষ সংগ্রহ করার উদ্দেশ্য ছিল তেজস্ক্রিয় পোলোনিয়াম প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে, এই অভিযোগের সত্যতা পরীক্ষা।

বুধবার দীর্ঘ তদন্তের ফলাফল প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে লুসান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল মেডিসিন সেন্টারের পরিচালক প্যাট্রিস ম্যানজিন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের পর্যবেক্ষণের ফলাফল বিষপ্রয়োগ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যে কোনো বিবেচনায়ই এটি বিপরীত তত্ত্ব (কোনো বিষ প্রয়োগ করা হয়নি) থেকে এই তত্ত্বের (বিষ প্রয়োগ করা হয়েছে) সঙ্গেই বেশি যায়।”

সংগৃহীত দেহাবশেষের সব ধরনের ফরেনসিক পরীক্ষার পরও কিছুটা সন্দেহ রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। মৃত্যুর আট বছর পর আরাফাতের দেহাবশেষ সংগ্রহ করা হয়।

২০০৪ সালে ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে আরাফাতের মৃত্যুর পর তার দেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু পরে সেসব নমুনা ধ্বংস করে ফেলা হয়। খাওয়ার পর বমি ও পেট ব্যাথায় অসুস্থ হয়ে পড়ার চার সপ্তাহ পর তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল।

“আরো তদন্ত শুরু করার জন্য এই সন্দেহই যথেষ্ট, কিন্তু তা হতে হবে বিচার বিভাগের নেতৃত্বে, অন্যান্য সাক্ষ্যগুলো বের করে নিয়ে আসার জন্যই এটা করা দরকার, মাপজোক নয়, ফিলিস্তিনি ও অন্যান্য মানুষদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তদন্তটি করা উচিত,” বলেন ম্যানজিন।

“আমার দৃষ্টিতে, আরাফাত যে দেশে বসবাস করতেন সেখানেই সবচেয়ে বেশি প্রমাণ ছড়িয়ে আছে,” বলেন তিনি।

পুরনো খবর:

ইয়াসির আরাফাতকে ‘বিষ’ প্রয়োগে হত্যার ‘প্রমাণ’