২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে টমেটোর কেজি ৮০ রুপি

পেঁয়াজের পর এবার ভারতের রাজধানী দিল্লিতে টমেটোর দাম ৮০ রুপি ছাড়িয়ে গেছে। অক্টোবরে দিল্লিতে পেঁয়াজের দাম ১শ’ রুপি ছাড়িয়েছিল।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ থেকে সরবরাহ কম হওয়াতেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে এনডিটিভি।

দিল্লিতে ৪শ’ বিক্রয় কেন্দ্র নিয়ে প্রতিষ্ঠিত ‘মাদার ডেইরি’ তাদের বিক্রয় কেন্দ্রগুলোতে প্রতি কেজি টমেটো ৬৪ রুপি দরে বিক্রি করছে। কিন্তু খোলা বাজারে প্রতি কেজি টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে টমেটোর কেজি প্রতি মূল্য ছিল মাত্র ৪০ রুপি।

দিল্লির টমেটোর পাইকারী ব্যবসায়ীরা জানিয়েছেন, হিমাচল প্রদেশে শীত নেমে পড়ায় সেখান থেকে টমেটো আসা বন্ধ হযে গেছে, অপরদিকে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র থেকেও সরবরাহ কমে গেছে।

দিওয়ালির আগে যেখানে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক সরবরাহ আসতো এখন তা কমে ১৫-২০ ট্রাকে নেমে এসেছে বলে জানান তারা।

গত মাসের তুলনায় পেঁয়াজের দাম কমে বর্তমানে ৬০ রুপি হয়েছে।

ভারতে রান্নায় আলু, পেঁয়াজ ও টমেটো সবচেয়ে বেশি ব্যবহৃত সব্জি।