২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে কুয়েতি নারী গাড়িচালক গ্রেপ্তার

গাড়ি চালানোর অপরাধে কুয়েতি এক নারীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2013, 08:48 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

গাড়ি চালিয়ে বাবাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে আটক করে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে একটি কুয়েতি পত্রিকা।

সৌদি আরবে নারীরা গাড়িচালনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবাদ করার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

কুয়েতি নারীরা নিজ দেশে অবাধে গাড়ি চালাতে পারে। তারা সৌদি আরবের নারীদের চেয়ে স্বাধীনতাও ভোগ করে বেশি।

কিন্তু সৌদি আরবে নারীদের শুধু গাড়ি চালানোই নিষিদ্ধ না বরং বিদেশ ভ্রমণ করা, ব্যাংক একাউন্ট খোলা এমনকি পুরুষ আত্মীয়ের বিনা অনুমতিতে কাজ করাও নিষেধ।

কুয়েতের ইংরেজি ভাষার পত্রিকা ‘কুয়েত টাইমস’ জানায়, ওই নারী সীমান্তবর্তী এলাকায় গাড়ি চালাচ্ছিল। যাত্রীর আসনে বসা ছিল তার বাবা। এ সময় পুলিশ তাকে থামায়।

কুয়েত এবং সৌদি আরবের স্থানীয় মানুষেরা প্রায়ই সীমান্ত অতিক্রম করে। তাছাড়া, সীমান্ত এলাকায় সৌদি-কুয়েতি দুই ধরনের অধিবাসীই আছে।

কুয়েতি ওই নারী জানান, তার বাবা ডায়াবেটিস আক্রান্ত এবং গাড়ি চালাতে পারেন না। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া প্রয়োজন ছিল।

কিন্তু এখন গ্রেপ্তার হয়ে তার দিন কাটছে হাজতে।ঝুলে আছে তদন্ত।পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কুয়েত টাইমস।