মোদির জনসভার আগে পাটনায় বোমা বিস্ফোরণ, নিহত ৫
ভারতের বিহারের রাজধানী পাটনায় সিরিজ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির জনসভার আগে এসব বিস্ফোরণ ঘটে।
পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, মানুষ আহত হওয়ার খবর এসেছে।
তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, মোদির জনসভাস্থল গান্ধী ময়দানের কাছে একটি রেলওয়ে স্টেশনে সকালে ছয়টি বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল না। আহতদেরকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজেপি নির্বাচনী প্রচারাভিযান শুরুর পর এই প্রথম সহিংসতার ঘটনা ঘটল।
আগামী বছরের জাতীয় নির্বাচনের জন্য প্রচারাভিযান চালাতে মোটি পাটনায় পৌছার আগেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
