২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের সাত তরুণী হত্যাকারীর মৃত্যু

ফ্রান্সের কুখ্যাত সিরিয়াল কিলার এমিলি লুই মারা গেছেন। ৭৯ বছর বয়সী লুই রোববার প্রথম প্রহরে ন্যান্সির একটি সুরক্ষিত হাসপাতালে মারা যান বলে তার আইনজীবী অ্যালাইন ফ্রাইট্যাগ জানান।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

১৯৭০-এর দশকে সাতজন তরুণীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া সাবেক বাস চালক লুইকে ২০০৪ সালে আদালত আজীবনের কারাদণ্ডাদেশ দেয় বলে বিবিসি জানায়।

লুইয়ের শিকার বেশিরভাগ তরুণী মানসিকভাবে অক্ষম ছিলেন। তাদের কেউ কেউ লুইয়ের বাসে উঠেছিলেন।

জিজ্ঞাসাবাদে লুই জানিয়েছিলেন তিনি ২০০০ সালেও কয়েকটি খুন করেছেন। যদিও পরে তিনি তার এই জবানবন্দি প্রত্যাহার করে নেন।

একটি উত্তরাধিকার সংক্রান্ত বিচার বিভাগীয় সমস্যার কারণে লুইয়ের বিরুদ্ধে করা মামলাটি বহুদিন চাপা পড়ে ছিল।

২০০২ সালের মার্চে ফ্রান্স সরকার দায়িত্বে অবহেলার কারণে তিনজন ম্যাজিস্ট্রেটকে শাস্তি দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা লুইকে ২০ বছরেরও বেশি সময় ধরে আইনী কার্যক্রম এড়িয়ে যেতে সাহায্য করেছিলেন।

লুইয়ের বিরুদ্ধে তদন্তের সম্পূর্ণতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

লুইয়ের শিকার হওয়া বেশিভাগ তরুণী বুদ্ধিপ্রতিবন্ধী বিধায় তারা কোনোকিছু শিখতে অপারগ ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ তাদের খোঁজ না পাওয়ার বিষয়টি তখন কেবল পলাতক হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিলো। ওই সময় বিষয়টি নিয়ে ফ্রান্সের পুলিশও তেমন একটা আগ্রহ দেখায়নি।

তখন শুধুমাত্র একজন পুলিশ লুইয়ের বিপক্ষে প্রমাণ উপস্থাপন করেছিলেন। কিন্তু তারপরও তদন্ত কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। এমনকি ১৯৯৬ সাল পর্যন্ত অভিযোগপত্রটিও খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীসময়ে প্রমাণপত্র উপস্থাপনকারী ওই পুলিশের মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যু আত্মহত্যা হিসেবে লিপিবদ্ধ হয়।

এতো দীর্ঘ সময় এবং এতো কিছুর পরও লুইয়ের শিকার তরুণীদের পরিবার বিচার পাওয়ার আশা ছাড়েনি। তাদের চাপের কারণেই লুইয়ের মামলাটি হারিয়ে যায়নি এবং লুই শেষ পর্যন্ত দোষীসাব্যস্ত হয়ে কারাগারে যান।