২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ছাত্র-পুলিশ সংঘর্ষ

মিশরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ছাত্রদের সেনা-সমর্থিত সরকার বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Oct 2013, 11:32 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

ছাত্ররা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা নিলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পাল্টা পাথর ছুড়ে পুলিশও।

সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি কায়রোর রাবা আল আদাওয়িয়া মসজিদের কাছে। যেখানে গত ১৪ অগাস্টে মুরসিপন্থি দুটো বিক্ষোভ শিবির অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয়েছিল শত শত বিক্ষোভকারী।

রোববার বিক্ষোভকারীরা ওই মসজিদ চত্বরে যাওয়ার চেষ্টা নিলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে । শুরু হয় সংঘর্ষ।

গত ৩ জুলাই মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে প্রতিনিয়তই বিক্ষোভ করে আসছে মুরসি সমর্থকরা।

কায়রো বিশ্ববিদ্যালয়েও একটি বিক্ষোভে মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে।