২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা, নিহত ১৬

আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের লক্ষ্য করে সোমালিয়ার একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Oct 2013, 08:48 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শনিবার ইথিওপিয়ার সীমান্তবর্তী বালাদেনে শহরে এ হামলা হয়।

হামলার দায় স্বীকার করে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল শাবাব বলেছে, ইথিওপিয়া ও জিবুতি সৈন্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ঘটনাস্থল থেকে আহমেদ নূর নামের স্থানীয় এক রাজনৈতিক নেতা বলেন, জ্যাকেট পর এক ব্যক্তি হঠাৎ ক্যাফেতে ঢোকার পরপরই বিস্ফোরণ ঘটে। ওই ক্যাফেতে  সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি সৈন্যরাও আসতেন।

স্থানীয় আরেক রাজনীতিক দাহির আমিন জেসোভ টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৩৩ জন হয়েছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জঙ্গিদের দমনে সোমালিয়ার সেনাবাহিনীকে সহায়তার জন্য জাতিসংঘের সমর্থন নিয়ে সেখানে আফ্রিকান ইউনিয়নের ১৮ হাজার সৈন্য মোতায়েন রয়েছে।