দামেস্কে গাড়িবোমায় নিহত ২০
সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
দামেস্ক থেকে ৩০ কিলোমিটার উত্তরের শহর রাঙ্কুসে শুক্রবার এ হামলা হয় বলে জানায় ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদের সামনে বিস্ফোরণ ঘটে। কাছাকাছি একটি শহরের কর্মীরা একথা জানিয়েছেন।
তারা নিহতের সংখ্যা ৩৭ এবং আহত ১শ’ জনেরও বেশি বলে উল্লেখ করেন।
তবে হতাহতের সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
বোমা বিস্ফোরণের পরপরই সরকারি বাহিনী ওই এলাকায় গোলা হামলা শুরু করে। এতে অন্তত আরো একজন নিহত হয়।
