২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং এ ধেয়ে যাচ্ছে টাইফুন উসাগি

তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্যকার লুজন প্রণালীতে তাণ্ডব ঘটিয়ে হং কং এ ধেয়ে যাচ্ছে টাইফুন উসাগি।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

আবহাওয়াবিদরা বলছেন, হংকংয়ে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে উসাগি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

টাইফুনের প্রভাবে ঝড়ো বাতাস ও জোয়ারের পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হলে বন্যা দেখা দেয়ারও আশঙ্কা করা হচ্ছে।

রোববার রাতে বা সোমবার ভোরে হংকংয়ের ওপর দিয়ে বয়ে যেতে পারে এ টাইফুন ।

এর আগে লুজনে উসাগিতে দুইজনের মৃত্যু হয়েছে। এখন ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়টি ধেয়ে যাচ্ছে হংকংয়ে।

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন এরই মধ্যে ঝড়ের সতর্ক সঙ্কেত জারি করেছে।

ফুজিয়ান প্রদেশ থেকে এরই মধ্যে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ওই অঞ্চলে ৫০ হাজার উদ্ধারকর্মী নিয়োগ কারেছে কর্তৃপক্ষ।