২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্তোরাঁয় বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী ওই রেস্তোরাঁয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের বেশি যাতায়াত ছিল বলে বিবিসি জানিয়েছে।

শনিবার দুপুরে এ হামলা হয়। প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার পর একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটান বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে আহমেদ নূর নামে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

মোগাদিসু কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ বলেন, “প্রথমে রেস্তোরাঁয় ঢোকার স্থানে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই একজন আত্মঘাতী রেস্তোরাঁর মধ্যে বিস্ফোরণ ঘটান।”

এর আগে গত বছর সেপ্টেম্বরেও এই রেস্তোরাঁয় দুই দফা বোমা হামলা হয়।

সোমালিয়ায় ইসলাম ধর্মাবলম্বী কট্টরপন্থীদের তৎপরতা রয়েছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাব গত জুনে মোগাদিসুতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা চালায়, যাতে অন্তত ২২ জন নিহত হয়।