২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া অভিযানের পক্ষে মার্কিন সিনেট কমিটি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি সিরিয়া অভিযানের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের পক্ষে পড়ে ১০ এবং বিপক্ষে পড়ে ৭ ভোট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Sep 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এর মধ্য দিয়ে সিনেটে প্রথম বাধা পার হয়ে সিরিয়ায় হামলার পথে একধাপ এগিয়ে গেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এখন হামলার পক্ষে পুরো সিনেটের সমর্থনের জন্য প্রস্তাবটি আগামী সপ্তাহে কংগ্রেসে তোলা হবে। সেখানে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে।

এর আগে মঙ্গলবার সিনেট কমিটি হামলা সংক্রান্ত খসড়া প্রস্তাবে সায় দেয়।

প্রস্তাব অনুযায়ী, সিরিয়ায় ৬০ দিনের জন্য সামরিক অভিযান চালানো যাবে। তবে পরিস্থিতি বিবেচনায় এ অভিযান ৩০ দিন বাড়ানো যাবে। যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী এতে অংশ নিতে পারবে না।

ওবামা সিরিয়ায় সামরিক অভিযানের ব্যাপারে দেশে এবং বিদেশে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

বুধবার তিনি এ অভিযানে সিনেটের একটি অংশের সমর্থন পেলেও এ ব্যাপারে পুরো সিনেটের সিদ্ধান্ত এখনও বাকি।তাছাড়া, প্রতিনিধি পরিষদের অনুমোদনও পেতে হবে তাকে।

এ পর্যন্ত ২৩ জন মার্কিন সিনেটর জানিয়েছেন, সিরিয়া অভিযানের প্রস্তাবে তাদের সমর্থন রয়েছে। ১৬ জন সিনেটর জানিয়েছেন, এতে তাদের সমর্থন নেই। কিন্তু এখন পর্যন্ত ৬১ জন সিনেটর এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি।