২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অগাস্টে নিহত ৮শ’: জাতিসংঘ

ইরাকে অগাস্টে সহিংসতায় প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Sep 2013, 10:52 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

এক বিবৃতিতে ২০০৮ সালের পর দেশটিতে সহিংসতার মাত্রা এমন ভয়াবহ ভাবে বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছে ইরাকের জাতিসংঘ মিশন (ইউএনএএমআই)।

রোববার জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক যারা বুলেটবিদ্ধ হয়ে অথবা আত্মঘাতী বোমার শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এসব সহিংসতায় দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

আল কায়েদার ইরাক শাখা ‘ইসলামিক স্টেট ইন ইরাক’ এসব হামলার পেছনে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর আগে জুলাই মাসে ইরাকে বিভিন্ন সহিংসতায় এক হাজার ৫৭ জন নিহত হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক ছাড়ার পর ১৮ মাসে দেশটিতে বোমা হামলা বেড়েছে।
২০১৩ সালে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত ও ১২ হাজার মানুষ আহত হয়েছে বলে জানায় ইউনাইটেড ন্যাশনস এসিসটেন্স মিশন ফর ইরাক (ইউএনএএমআই)।