চীনের আরেক শীর্ষ কর্মকর্তা অভিযুক্ত
“গুরুতর নিয়ম লঙ্ঘণের” অভিযোগে চীনের জাতীয় সম্পদ তদারককারী সংস্থার প্রধান জিয়াং জেমিন অভিযুক্ত হয়েছেন। এই অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম সিনহুয়া রোববার এ খবর জানিয়েছে।
চীনা সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের ধারাবাহিকতায় তদন্তটি শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত মার্চে চীনের রাষ্ট্রিয় মালিকানাধীন সম্পদ তদারকি ও নিয়ন্ত্রণ কমিশনের (এসএএসএসি) প্রধান নিযুক্ত হন জিয়াং। এর আগে চীনের ন্যাশনাল পেট্রলিয়াম কোম্পানির (সিএনপিসি) চেয়ারম্যান ছিলেন তিনি।
