সিরিয়ায় গ্যাস হামলাস্থল তদন্তের অনুমতি পেল জাতিসংঘ
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্র হামলাস্থল তদন্তের অনুমতি পেয়েছে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদল। সোমবার থেকে এ তদন্ত শুরু হচ্ছে।
গত বুধবার দামেস্কের গাউটা অঞ্চলে সেনাবাহিনীর রাসায়নিক গ্যাস হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয় বলে দাবি করেছে বিদ্রোহীরা।
এর তিনদিন আগেই একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক গোষ্ঠি দামেস্কে পৌঁছালেও অনুমোদন না থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি তারা।
বিষাক্ত গ্যাসের ব্যবহার নিয়ে সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছে।
এতে ঘটনার সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহল নিশ্চিত হলেও কোন পক্ষ এতে জড়িত তা পরিষ্কার হয়নি।প্রাথমিক সত্যতা মেলায় ইতোমধ্যেই আসাদ সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বৃটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো।
এর মধ্যে ভূ-মধ্য সাগরে থাকা মার্কিন রণতরীগুলো সিরিয়া অভিমুখে যাওয়ায় এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ ওঠা আক্রান্ত এলাকায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদের পরিদর্শনের বিষয়ে বোববার নিরস্ত্রিকরণ সংস্থার প্রধান এঙ্গেলা কিনের সঙ্গে একটি চুক্তি হয়েছে।
এর আগে সিরিয়া সরকার দামেস্কে অভাবনীয় পরিমাণ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এবং এর আলামত নিশ্চিহ্ন করতে পরিদর্শনের অনুমতিতে বিলম্ব করছে বলে অভিযোগ তোলে।
