২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তির রাণী’ গ্রেপ্তার

‘শান্তির রাণী’ বলে পরিচিত সান্দ্রা আভিলা বেলট্রানকে মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 03:20 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

মেক্সিকোতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিবিসি জানিয়েছে।

মেক্সিকোর মাদকচক্রের একজন অন্যতম হোতা আভিলা বেলট্রানকে এরআগে ২০০৭ সালের সেপ্টেম্বরে সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালানের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ তুলে নেয়া হলেও অবৈধ অস্ত্র রাখা এবং অর্থ চোরাচালানের অভিযোগ এখনো বহাল রয়েছে।

২০১২ সালের অগাস্টে তাকে বিভিন্ন অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো কর্তৃপক্ষের ধারণা তিনি মেক্সিকো ও কলাম্বিয়ার দুটি বড় মাদকচক্রের মধ্যকার গুরুত্বপূর্ণ মাধ্যম।