২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে সেনাবাহিনীর হামলায় ৬২ বিদ্রোহী নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে আদরা শহরের কাছে সেনাবাহিনীর অতর্কিত হামলায় অন্তত ৬২ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Aug 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এ পর্যবেক্ষক গ্রুপটি জানায়, “অন্তত ৬২ জন বিদ্রোহী নিহত হয়েছে। তাদের বেশির ভাগই তরুণ”।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিহতের সংখ্যা না জানালেও বলেছে, বিদ্রোহীরা ছিল আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সদস্য।

সব বিদ্রোহীই নিহত হয়েছে এবং মেশিনগানসহ রকেট চালিত গ্রেনেড জব্দ করা হয়েছে বলে জানায় সানা।রাষ্ট্রপরিচালিত আল-ইখবারিয়া টিভি ফুটেজে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

দমেস্কের কাছের এক আন্দোলনকর্মী জানান, বিদ্রোহীরা দামেস্কর পূর্বাঞ্চলীয় একটি শহরতলী দিয়ে কালামাউন এলাকার দিকে হেটে যাচ্ছিল।এ সময় সরকারি বাহিনীর সেনারা তাদের ওপর ভারী মেশিনগান হামলা চালায়। সেনারা বিদ্রোহীদের গোপন পথের সন্ধান পেয়েই ওই হামলা চালিয়েছে বলে তার ধারণা।