২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ভিত্তিহীন অভিযোগে বিচারের শিকার: বার্লুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেছেন, তিনি ভিত্তিহীন এবং অবাস্তব সব অভিযোগে বিচারের শিকার।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

কর ফাঁকির এক মামলায় ইতালির সুপ্রিম কোর্ট তার এক বছরের কারাদণ্ড বহাল রাখার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্লুসকোনি। বিবিসি এ খবর দিয়েছে।

গত বছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় অভিযুক্ত বার্লুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০০৬ সালের ক্ষমা আইনে সাজার মেয়াদ ১ বছরে নামিয়ে আনা হয়। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওই দণ্ড বহাল রাখে।

এর প্রতিবাদ জানিয়ে ৯ মিনিটের ওই ভিডিও বার্তায় বার্লুসকোনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একের পর এক ৫০টি’রও বেশি অভিযোগ আনা হয়েছে।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “এসব অভিযোগ অবাস্তব এবং ভিত্তিহীন। বর্তমান সভ্য বিশ্বে সত্যিকার অর্থেই আমি বিচাররিক হয়রানির শিকার হচ্ছি”।

কারাদণ্ডাদেশের রায় বহাল রাখা ছাড়াও বার্লুসকোনিকে সরকারি কার্যালয়ে নিষিদ্ধ করার ববিষয়টি বিবেচনারও নির্দেশ দিয়েছে আদালত। বয়সের বিবেচনায় ৭৬ বছর বয়সী বার্লুসকোনিকে কারাগারে না রেখে গৃহবন্দি রাখা হচ্ছে।তবে কমিউনিটি সার্ভিসের তত্ত্বাবধানে থাকার আবেদন জানানোর বিকল্প পথও খোলা থাকছে তার জন্য।