সিরিয়ার হোমসে বিস্ফোরণে নিহত ৪০
সিরিয়ার হোমস শহরের একটি অস্ত্রাগারে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে।
হোমসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওয়াদি আল দাহাব এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
গ্রুপটি জানায়, হতাহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে।আহতদের কারো কারো অবস্থা গুরুতর।
