২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় পালানো কয়েদিদের ১শ’জন ফের আটক

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি কারাগার থেকে এক হাজার ১১৭ জন কয়েদি পালিয়ে যাওয়ার পর তাদের মধ্য থেকে প্রায় ১শ জনকে ফের আটক করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jul 2013, 10:23 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

বেনগাজির নিরাপত্তা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ শরীফ রোববার বলেন, কিছু বন্দি নিজেরাই ধরা দিয়েছে। আর অন্যদেরকে আটক করা হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, প্রাথমিকভাবে ৭০ জন কয়েদিকে আনা হয়েছে। অন্যান্যরা ধরা পড়েছে আল মার্জ ও আজদাবিয়া শহরে।তাদেরকে কুইফিয়ায় ফেরত আনা হবে। এর আগে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন, জেলের ভেতরে দাঙ্গার পাশাপাশি বাইরে থেকে সমন্বিত হামলার মাধ্যমে কয়েদিদের পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দুর্বৃত্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, “আল-কুইফিয়া জেলখানায় শনিবার বিকেলে দাঙ্গা হয়। সেইসঙ্গে বাইরে থেকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ অবস্থায় কারারক্ষীরা অসহায় হয়ে পড়ে এবং সেই ফাকে অন্তত ১,০০০ বন্দি পালিয়ে যায়।