স্থূলতার কারণে ছাড়তে হচ্ছে নিউজিল্যান্ড
স্থূলতাকে কারণ দেখিয়ে এক বিদেশি বাবুর্চির ভিসা নবায়ন করছে না নিউ জিল্যান্ডের অভিবাসন দপ্তর।
শনিবার বিবিসি জানায়, আলবার্ট বুইটেনহুইস নামের ওই দক্ষিণ আফ্রিকানের ওজন ১৩০ কিলোগ্রাম। ওজন বেশি হওয়ায় তার শারীরিক অবস্থা নিউ জিল্যান্ডে বসবাসের জন্য ‘উপযুক্ত’ নয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২০০৭ সালে বাবুর্চির ভিসায় স্ত্রীকে নিউ জিল্যান্ডে আসেন আলবার্ট। এ সময় তার ওজন ছিলো ১৬০ কিলোগ্রাম।
ছয় বছরে ৩০ কিলোগ্রাম ওজন কমানোর পরেও ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানাচ্ছে নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ।
তার স্ত্রী মার্থি বলেন, এ পর্যন্ত ছোট-খাটো কিছু সমস্যা হলেও তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
নিউ জিল্যান্ডের প্রায় ৩০ শতাংশ মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।
