ফিলিপাইনে নাটকক্লাবে বিস্ফোরণ, নিহত ৬
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে একটি জনপ্রিয় নাইটক্লাবে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত ও ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে শনিবার পুলিশ জানিয়েছে।
এর মধ্যদিয়ে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশটির নিরাপত্তা ঝুঁকিও ক্রমশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে আবারও আভাস পাওয়া গেল।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সেনা মুখাপাত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এই হামলার যোগসূত্র খুঁজে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই অঞ্চলে বামপন্থী বিদ্রোহীদের তৎপরতা রয়েছে। ফলে তাদেরকেও সম্ভাব্য হামলাকারীর তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।
মুখপাত্র লেফট্যানান্ট কর্নেল লিও বঙ্গোশিয়া বলেন, “বিস্ফোরণে ৩জন ঘটনাস্থলেই মারা যান। আমরা অত্যন্ত মর্মাহত। এ বছর এমন হামলা আমরা আর প্রত্যক্ষ করিনি।”
স্থানীয় ওষুধ কোম্পানির প্রতিষ্ঠিত জরুরি চিকিৎসা দান সেন্টারেই বিস্ফোরণের শিকার অধিকাংশ মানুষ চিকিৎসা নিয়েছেন।
চীনের পরেই ইন্দোনেশিয়া দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি। কিন্তু রাজধানী ম্যানিলার বাইরে প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মাওবাদী বিদ্রোহী ও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গিদের মোকাবিলা করছে দেশটির সরকার।
