২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়সী নারী’

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী বলে যাকে মনে করা হয় সেই শান্ত কাউর বাজোয়া ১১৫ বছর ছয় মাস ১৯ দিন বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

পাসপোর্ট অনুযায়ী তিনি ১৮৯৮ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারত তথা বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন।

তিনি যুক্তরাজ্যের লন্ডন শহরের সাউথহলে বসবাস করতেন। ১৯৬৯ সাল থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

পরিবারের দাবি, বাজোয়াই বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী। তবে বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত নয় এবং নিজেদের দাবির ব্যাপারে পরিবারটির কাছে কোনো দাপ্তরিক স্বীকৃতিপত্রও নেই। গ্রিনিজ ওয়ার্ল্ড রেকডর্স জানিয়েছে, দাবি প্রতিষ্ঠিত করতে হলে একটি জন্মসনদ ও পাসপোর্ট দাখিল করতে হয়। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাকেই বিশ্বের সবচেয়ে বয়সী নারী বলে বিবেচনা করা হতো। গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যানুযায়ী দাপ্তরিকভাবে বিশ্বের সবচেয়ে বয়সী নারী জাপানের মিসাও ওকাওয়া। তার বয়স ১১৫ বছর তিনমাস নয় দিন।