২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাম পেল নতুন যুবরাজ

নিজেদের প্রথম সন্তানের নাম জর্জ আলেকজান্ডার লুইস রেখেছেন উইলিয়াম ও কেইট মিডলটন। এই শিশুই যুক্তরাজ্যের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Jul 2013, 12:01 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

সোমবার জন্ম নেয়া শিশুটি মঙ্গলবার প্রাসাদে ফেরে হাসপাতাল থেকে। বুধবার নানা বাড়ি ঘুরে আসে। এরপরই নিজের নাম পায় সে।

জর্জ নাম হলেও শিশুটি প্রিন্স অফ কেমব্রিজ হিসেবে পরিচিত হবেন। তারা বাবা সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম ডিউক অফ কেমব্রিজ পদবি নিয়ে আছেন।

রাজপরিবারের নাম রাখার ক্ষেত্রে ইতিহাসের ওপর দৃষ্টিপাত করা হয়। ব্রিটিশ সিংহাসনে এই পর্যন্ত ছয় জন রাজা ছিলেন, যাদের নাম ছিল জর্জ।

এই নামের সর্বশেষ রাজা বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা।     

প্রপৌত্রকে দেখতে সকালে বাকিংহাম প্যালেস থেকে এলিজাবেথ কেনিংস্টন প্যালেসে যান।

এলিজাবেথের ছেলে যুবরাজ চার্লস যুক্তরাজ্যের সিংহাসনের প্রথম উত্তরাধিকার। তার পরের স্থানটিতে আছেন নতুন শিশুটির বাবা, যিনি চার্লস ও ডায়নার বড় ছেলে।

বিবিসি জানিয়েছে, আলেকজান্ডার নামটি ছিল কেইটের পছন্দ, আর লুইস আসে উইলিয়ামের নামের চতুর্থ অংশ থেকে।

সন্তানের নাম রাখার ক্ষেত্রে উইলিয়াম ও কেইট পূর্বসূরিদের চেয়ে অনেক এগিয়ে। উইলিয়ামের নিজের নাম রাখতে চার্লস ও ডায়না সাতদিন সময় নিয়েছিলেন।

আর চার্লসের ক্ষেত্রে সময়টি লেগেছিল চারগুণ। প্রায় এক মাস পর নিজের প্রথম সন্তানের নাম ঠিক করতে পেরেছিলেন রানি এলিজাবেথ ও ডিউক অফ এডিনবরা।

উইলিয়ামের জন্ম ১৯৮২ সালে, তার বাবা চার্লসের জন্ম ১৯৪৮ সালে।

তবে দাদা ও বাবাকে পেছনে ফেলে দুই দিনের মাথায় নাম পেল আট পাউন্ড ছয় আউন্স ওজনের জর্জ।

মঙ্গলবার হাসপাতাল থেকে বাইরে আসার পর সারাদিনই ব্যস্ত সময় কেটেছে নতুন যুবরাজের। নিজের রাজ্যের সবাই তাকে দেখতে এসেছিলেন।

নিজের ঘরে দাদী দর্শনের পর সে বাবা ও মায়ের সঙ্গে বের হয় নানা-নানী দর্শনে।

পুরনো খবর:

জন্মেই ব্যস্ত সময় কাটছে রাজশিশুর
ডায়নার নাতি অপরূপ!
ছেলের জন্ম দিলেন কেইট