২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করবেন মালালা

পাকিস্তানে তালেবান হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া কিশোরী মালালা ইউসূফজাই জাতিসংঘ সাধারণ পারিষদে শিক্ষা সংক্রান্ত বক্তব্য রাখার পাশাপাশি আগামী শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সফরকালে মুনের সঙ্গে দেখা করবেন মালালা।তবে নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন না।

মুনের মুখপাত্র মার্টিন ন্যাসিরকি জানিয়েছেন, মালালা মহাসচিবের সঙ্গে দেখা করবেন এবং সাধারণ অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সামনে ভাষণ দেবেন।

শিক্ষা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানানোর এই অনুষ্ঠানে তার সঙ্গে আরো ৬৫০ জন তরুণ-তরুণী অংশ নেবে বলে জানিয়েছে ‘নিউজ পাকিস্তান’।

তালেবানদের অভিযোগ- মালালা ফতোয়ার বিরুদ্ধে মন্তব্য করেছেন। বিবিসি উর্দু সার্ভিসে তার ব্যক্তিগত একটি ব্লগে মালালা দাড়ি ও পর্দা প্রথা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

তালেবানদের হামলায় মালালা সহ কায়নাত ও সাজিয়া নামে অপর দুই কিশোরীও আহত হয়েছিল।

গত মে মাসে বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ এর সেরা একশ’ নরীর তালিকায় স্থান পেয়েছেন মালালা।

গত এপ্রিল মাসে জাতিসংঘ মহাসচিব ঘোষিত শহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার উদ্বোধন উপলক্ষ্যে মালালার সঙ্গে স্কাইপে যোগাযোগ করেন।মালালাকে আশার প্রতীক এবং জাতিসংঘের কন্যা আখ্যা দেন মুন।

তিনি বলেন, “জাতিসংঘ সব সময় তোমার সঙ্গে থাকবে এবং তোমার মতো মেয়েদের সঙ্গে থাকবে।”

জবাবে মালালা কিশোরীদের অধিকার এবং সব মানুষের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করার কথা জানান।