২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬/১১ হামলার তদন্তকারীর ছেলের আত্মহত্যা

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার তদন্তকারীদলের সদস্য ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অরবিন্দ শান্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

গৌতম শান্ত নামে ভারতের মুম্বাইয়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার ছেলে বুধবার ভোরে আত্মহত্যা করেছেন। ২১ বছর বয়সী গৌতম তার বাবার রিভলবার দিয়েই আত্মহত্যা করেন।


মুম্বাইয়ের তিলকনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা সম্ভব হয়নি।


২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার তদন্তকারীদলের সদস্য ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অরবিন্দ শান্ত।


তিনি মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত।


মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে ২৬/১১ বলে পরিচিতি পায়।