২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল সালভাদরে ৫.৯ মাত্রার ভূমিকম্প

এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে ওই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jul 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার সন্ধ্যায় আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী সান সালভাদরের ২৪ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে ৬০ মাইল গভীরে।

সেন্ট্রাল আমেরিকান নেশনস ইমার্জেন্সি সার্ভিসের প্রধান জর্জ মেলেনডেজ স্থানীয় রেডিওকে বলেন, “দেশের কোথায় ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে নেই।”