২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনকে বিয়ের প্রস্তাব মোহিনী রুশ গোয়েন্দার

একটি ট্যাবলয়েড জানিয়েছিল বর্তমানে রাশিয়ার সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (৬০)। কিন্তু রাশিয়ায় পুতিনের একজন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jul 2013, 10:07 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রাশিয়ার এক বিমানবন্দরে কার্যত বন্দি হয়ে থাকা পুতিনের অর্ধেক বয়সী এই মানুষটির নাম এডওয়ার্ড স্নোডেন, তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন সুন্দরী রুশ গুপ্তচর আনা চ্যাপম্যান।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো ১০জন সহযোগীসহ মার্কিন কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন আনা। পরে নিজ নিজ পক্ষের বন্দি গুপ্তচরদের বিনিময়ের মাধ্যমে ২০১০ এ রাশিয়ায় ফিরে আসেন আনা।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইন্টারনেট ও ফোনে আাড়িপাতার গোপন গোয়েন্দা কর্মসূচী ফাঁস করে নিজ দেশের সরকারের রোষানলে পড়েন এনএসএ’র সাবেক ঠিকাদার স্নোডেন।

৩০ বছর বয়সী আকর্ষণীয় তরুণ স্নোডেনকে ট্যুইটারের মাধ্যমে এ প্রস্তাব দিয়েছেন লাল চুলের রুশ সুন্দরী আনা। বুধবার রাতে আনা চ্যাপম্যানের নাম ও তার ছবি আটা একটি ট্যুইটার একাউন্ট থেকে পোস্ট করা একটি ট্যুইটে বলা হয়, “স্নোডেন, তুমি আমাকে বিয়ে করবে?” কয়েক ঘন্টার মধ্যে কোনো উত্তর না আসায় একই একাউন্ট থেকে আরেকটি ট্যুইটে বলা হয়, “৥এনএসএ, আমাদের সন্তানদের দেখভাল করতে পারবে তোমরা?”, এটি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দা ক্ষমতাকে ব্যঙ্গ করে বলা হয়েছে। স্নোডেনকে বিয়ের প্রস্তাব সত্যিই তিনি পাঠিয়েছেন কিনা ইমেইলের মধ্যমে জানতে চাওয়া হলে তাৎক্ষণিভাবে কোনো সাড়া দেননি ৩১ বছর বয়সী আনা। গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঝুলছে যুক্তরাষ্ট্রে। অপরদিকে, গত ২৩ জুন থেকে মস্কোর শেরমেতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন স্নোডেন। রাজনৈতিক আশ্রয় চেয়ে বেশ কয়েকটি দেশে আবেদন জানিয়েছেন তিনি।