ব্রাদারহুডের শীর্ষ নেতা গ্রেপ্তার
মিশরে কৌঁসুলির কার্যালয় মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহামেদ বাদিয়ে ও তার উপ নেতা খায়রাত আল-শাতেরকে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার পর নিরাপত্তা বাহিনী বাদিয়েকে গ্রেপ্তার করেছে।এক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় মারসা মাতরো শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তবে ব্রাদারহুডের মুখপাত্র এ খবরটি নিশ্চিত করে জানাতে পারেননি।
সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর ব্রাদারহুডের শীর্ষ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছিল।
ধনাঢ্য ব্যবসায়ী শাতের ব্রাদারহুডের শীর্ষ রাজনৈতিক কৌশলবিদ। মিশরে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ছিলেন প্রথম সারির পছন্দনীয় প্রার্থী। কিন্তু অতীত কয়েকটি অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে তিনি নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষিত হন।
এ সপ্তাহের শুরুর দিকে কায়রোয় ব্রাদারহুডের কার্যালয়ের বাইরে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ আছে শাতের এবং বাদিয়ে উভয়ের বিরুদ্ধে । এ সহিংসতায় অন্তত ৮ জন নিহত হয়েছিল।
