মধ্যপ্রাচ্য আলোচনা ‘আয়ত্বের মধ্যে’: কেরি
ইসরায়েল-ফিলিস্তিন চূড়ান্ত শান্তি আলোচনা আর কিছু কাজ করলেই ‘আয়ত্বের মধ্যে’ চলে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
কেরি শনিবার আবু ধাবিতে পরিকল্পিত সফর বাতিল করে মধ্যপ্রাচ্য শান্তি মিশনেই বেশি সময় ব্যয় করেন।
তিনদিন ধরে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।
কিন্তু ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত বলেছেন, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।তবে ইরাকাত বলেন, সর্বশেষ বৈঠক ইতিবাচক হয়েছে তবে ইসরায়েল-ফিলিস্তিন দুপক্ষের মধ্যে এখনো ব্যবধান আছে।
তারপরও এবারের চেষ্টায় প্রকৃতই কিছু অগ্রগতি হয়েছে এবং আর কিছু কাজ করলেই চূড়ান্ত-পর্যায়ের আলোচনা আয়ত্বের মধ্যে এসে যাবে বলে মন্তব্য করেন কেরি।
তিনি বলেন, “আমরা অনেক ব্যবধান নিয়ে কাজ শুরু করেছিলাম। আর এখন সে ব্যবধান অনেকটাই কমিয়ে আনা গেছে”।
