বিশৃঙ্খলা মিশরকে অচল করে দেবে: মুরসি
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি অব্যাহত বিশৃঙ্খলা "দেশকে অচল করার হুমকি" বলে সতর্ক করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম বার্ষিকী উপলক্ষে বক্তৃতায় তার কিছু "ভুল" হয়েছে বলে স্বীকার মুরসি নতুন সংবিধান সংশোধনে বিরোধীদের মতামত দেয়ার আহ্বান জানান।
কিন্তু প্রেসিডেন্ট এছাড়াও তার বিরুদ্ধে চক্রান্তকারী এবং গণতন্ত্র "নস্যাৎ" করার চেষ্টাকারীদেরকে হুঁশিয়ার করেন।
প্রেসিডেন্ট মুরসির অপসারণ দাবি করে সপ্তাহান্তের পরিকল্পিত বিক্ষোভকে সামনে রেখে মিশরজুড়ে শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট মুরসি’র বক্তৃতার আগে উত্তরাঞ্চলের শহর মানসুরায় মারাত্মক সংঘাত ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সরকারের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সহিংসতায় দুই জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন।
মুসলিম ব্রাদারহুডের সদস্য মুরসি অবাধ ও নিরপেক্ষ বলে বিবেচিত একটি নির্বাচনে জেতার পর ২০১২ সালের ৩০ জুন মিশরের প্রথম ইসলামপন্থী প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বছর লাগাতার রাজনৈতিক অস্থিরতা এবং নাজুক অর্থনীতির কারণে মিশরের স্বাভাবিকতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
"কিছু ক্ষেত্রে আমি সঠিক ছিলাম, এবং অন্যান্য ক্ষেত্রে ভুল," তিনি বলেন।
"দায়িত্ব নেয়ার এক বছর পরে আমি আবিস্কার করলাম বিপ্লবকে তার লক্ষ অর্জনের জন্য কিছু চরম পদক্ষেপ নেয়ার প্রয়োজন পড়ে।" বলেন মুরসি।
